বিশ্ব

ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি সই করল কানাডা

  • 10:55 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
কানাডা ও ভারতের প্রধানমন্ত্রী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মার্চ- ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সরবরাহের একটি বড় চুক্তিতে সই করেছে কানাডা। দিল্লিতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

টরন্টো থেকে বিবিসির সংবাদদাতা জেসিকা মার্ফি আগেই জানিয়েছিলেন, প্রায় দশ বছর মেয়াদি এবং আনুমানিক তিনশ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তি সই হতে যাচ্ছে। সোমবার সকালে দিল্লিতে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে চুক্তিপত্র বিনিময় হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

কানাডা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ। ২০১৩ সাল থেকে দেশটি ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে আসছে। নতুন চুক্তির আওতায় সরবরাহ করবে কানাডাভিত্তিক বিশ্বখ্যাত ইউরেনিয়াম জ্বালানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যামেকো।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের জন্য এই চুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বিকল্প উৎস খুঁজতে হচ্ছে দিল্লিকে। সে প্রেক্ষাপটে ইউরেনিয়াম, তেল, গ্যাস ও কয়লার মতো জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে কানাডার সঙ্গে এই সমঝোতা কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইউরেনিয়ামের পাশাপাশি তেল ও গ্যাস আমদানিতেও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। জ্বালানি খাত ছাড়াও প্রতিরক্ষা, শিক্ষা এবং প্রযুক্তি ও উদ্ভাবনসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি সই হয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনে মার্ক কার্নি জানান, এ বছরের মধ্যেই ভারত–কানাডা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হচ্ছে দুই দেশ। গত প্রায় ১৫ বছর ধরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল।

নরেন্দ্র মোদী বলেন, কারিগরি উন্নয়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ও কানাডা স্বাভাবিক অংশীদার। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা

মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…

ছয় সপ্তাহের মধ্যে ইরানের আকস্মিক হামলার আশঙ্কা সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

আগামী ছয় সপ্তাহের মধ্যে ইরান আকস্মিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। তাঁর ধারণা, বিশেষ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

জ্বালানি ব্যয়ের চাপে পিডিবি, বিদ্যুৎ খাতে লোকসান ৬০ হাজার কোটি ছাড়ানোর আশঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বিদ্যুৎ খাতে। জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের…

মহারাষ্ট্রের হাসপাতালে ফের আগুন, অল্পের জন্য রক্ষা ৯ সদ্যোজাত

মহারাষ্ট্রে ফের হাসপাতালের শিশুবিভাগে অগ্নিকাণ্ড। শুক্রবার ছত্রপতি শম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় শিশুবিভাগে ৯ সদ্যোজাত-সহ বেশ কয়েকজন রোগী ছিলেন। দ্রুত…

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার বড় হুজুরকে (শিক্ষক) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় স্থানীয় লোকজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au