বিশ্ব

কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ

ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি

  • 12:32 am - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
ইউরোপে গ্যাসের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ০৩ মার্চ- মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের জ্বালানি বাজারে। কয়েক দিনের ব্যবধানে সেখানে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান। গত কয়েক দিনে কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ একাধিক দেশে হামলার ঘটনা ঘটে। এর জেরে জ্বালানি অবকাঠামোতে ঝুঁকি তৈরি হয় এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

বিশ্বের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার। দেশটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপীয় বাজার, যা রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের সরবরাহের ওপর অনেকটাই নির্ভরশীল, সেখানে তাৎক্ষণিকভাবে দাম বাড়তে শুরু করে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে ইউরোপে গ্যাসের মূল্য আরও বাড়তে পারে এবং শিল্প ও বিদ্যুৎ খাতে চাপ সৃষ্টি করতে পারে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় দেশগুলো বিকল্প সরবরাহ নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au