‘জিস্ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা
২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…
মেলবোর্ন, ০৩ মার্চ- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান অভিযানে যুক্তরাষ্ট্রের চারজন সেনা সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।
এর আগে তিনজন নিহতের তথ্য জানানো হয়েছিল। সেন্ট্রাল কমান্ড সোমবার জানায়, গুরুতর আহত এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় চারজনে।
এদিকে সেনাদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এক বিবৃতিতে তিনি বলেন, “এই সেনারা ছিল আমাদের জাতির সেরা সন্তান।”
পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত সেনাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এই হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সুত্রঃ বিবিসি বাংলা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au