বিশ্ব

ইরানে অভিযান শুরুর পর ছয় মার্কিন সেনা নিহত: ইউএস সেন্ট্রাল কমান্ড

  • 2:44 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ইউএস সেন্ট্রাল কমান্ড, ছবি: আল-জাজিরা

মেলবোর্ন, ৩ মার্চ- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড, সংক্ষেপে সেন্টকম। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে।

সেন্টকম জানায়, ইরানের প্রাথমিক হামলায় লক্ষ্যবস্তু হওয়া একটি স্থাপনা থেকে সম্প্রতি নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে মোট নিহতের সংখ্যা ছয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়, বড় ধরনের সামরিক অভিযান এখনও চলমান। তবে সামরিক প্রটোকল অনুযায়ী নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানোর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে না।

গত শনিবার থেকে শুরু হওয়া অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে। পাল্টা হিসেবে ইরানও অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

চলমান এই সংঘাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au