বিনোদন

ভারতে শাকিরার কনসার্ট, সর্বোচ্চ দামে টিকিট বিক্রি শুরু

  • 10:04 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার

মেলবোর্ন, ৩ মার্চ- প্রায় ১৯ বছর পর ভারতে পা রাখতে চলেছেন পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স আরও একবার দেখার জন্য মুখিয়ে এই দেশের শ্রোতারা।

১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট  অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে মার্চ থেকে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। ভারতে শাকিরার কনসার্টের আয়োজনে ‘ফিডিং ইন্ডিয়া’। সহযোগিতায় ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’। ডেলিভারি চার্জ এবং আগাম বুকিংয় ফি-সহ শাকিরার কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার টাকা।\

একটি টিকিটে একজনেরই প্রবেশাধিকার। কনসার্ট দেখা ছাড়াও এক টিকিটের সঙ্গে আরও বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ভিআইপি লাউঞ্জে যাওয়া, ফ্যান পিট অ্যাক্সেস, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া, অ্যালকোহলযুক্ত পানীয়, প্রিমিয়াম খাবারসহ আরও অনেক কিছু।

তবে শাকিরা এই অনুষ্ঠানগুলো করছেন সমাজসেবামূলক কাজের উদ্দেশে। এখান থেকে সংগৃহীত অর্থ শিশুদের খাবারের জন্য দান করবেন। শাকিরা বলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে পারার অনুভূতি সবসময় সুখের। এই ট্যুরটা করার উদ্দেশ্য, যাতে প্রত্যেক শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি পায়।’’

এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। সে বার অবশ্য মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন শাকিরা। বিগত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকের মতো শিল্পীরা এদেশে অনুষ্ঠান করে গিয়েছে। তবে শাকিরার অনুষ্ঠান নিয়ে যে ভাবে আগ্রহ তৈরি হয়েছে, তা আগে কখনও হয়নি। ফলত, বিভিন্ন শহরে শাকিরার অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হবে, সেটা নিয়ে কোনও দ্বিমত নেই।

এই শাখার আরও খবর

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au