বাংলাদেশ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

  • 5:10 am - March 04, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মার্চ- জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সোমবার (২ মার্চ) বিকেলে সংস্থাটির পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক এবং বিভিন্ন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

ব্যাংকগুলোকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত হিসাবসংক্রান্ত সব তথ্য সংগ্রহ করে তা বিএফআইইউতে জমা দিতে হবে। তার নামে পরিচালিত অ্যাকাউন্ট, লেনদেনের বিবরণী, স্থায়ী আমানত, ঋণ বা অন্য কোনো আর্থিক সম্পৃক্ততা থাকলে সেসব তথ্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে পরিচিতি পান আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের অন্যতম ছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেওয়া হয়।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার মুখে পড়েন তিনি। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা আসিফ মাহমুদের বিরুদ্ধে নিজ এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারে উপদেষ্টার পদ ব্যবহার করার অভিযোগও ওঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে এলাকায় তার বিরুদ্ধে আন্দোলন ও বিক্ষোভের ঘটনাও ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। সে সময় গুঞ্জন ওঠে, ঢাকা–১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিছুদিন ওই এলাকায় রাজনৈতিক তৎপরতা চালালেও শেষ পর্যন্ত তিনি সরাসরি নির্বাচনে না নেমে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দলের নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব নেন।

তার ব্যাংক হিসাব তলবের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ বা তদন্তের বিষয়বস্তু সম্পর্কে বিএফআইইউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহের এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au