অস্ট্রেলিয়া

জাপানে স্নোমোবাইল দুর্ঘটনায় ৮ বছর বয়সী অস্ট্রেলীয় কন্যাশিশু নিহত

  • 4:36 pm - March 04, 2026
  • পঠিত হয়েছে:৩০৫ বার
অস্ট্রেলীয় কন্যাশিশু ক্লো জেফ্রিস নিহত , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মার্চ-  জাপানের নাগানো প্রদেশের হাকুবা ভ্যালিতে স্নোমোবাইল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কুইন্সল্যান্ডের আট বছর বয়সী অস্ট্রেলীয় কন্যাশিশু ক্লো জেফ্রিসের মৃত্যু হয়েছে। গোল্ড কোস্টের এই শিশুটি শনিবার তার মায়ের সঙ্গে স্নোমোবাইলে চড়ছিলেন। স্নোমোবাইলটি বনপথের একটি ঢালু অংশে ওঠার সময় উল্টে গেলে ক্লো নিচে চাপা পড়েন। তাকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি জীবন হারান।

তার নেটবল ক্লাব থেকে জানানো হয়েছে, জেফ্রিসকে তার “সুন্দর স্বভাব” এবং “চঞ্চল ও সংক্রামক হাসির” জন্য স্মরণ করা হবে।

হাকুবা লায়ন অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটরের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি বনপথের ঢালু বাঁকে উল্টে যায়। পুলিশ ইতোমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। জেফ্রিস এই বছর জাপানের স্কি রিসোর্টে মারা যাওয়া চতুর্থ অস্ট্রেলীয় পর্যটক।

ট্যুর কোম্পানির সিইও শিনজি ওয়াদা জানান, স্থানীয় সময় শনিবার সকাল ১১টার দিকে এই “দুর্ভাগ্যজনক দুর্ঘটনা” ঘটে। ট্যুরে মোট নয়টি স্নোমোবাইল ছিল, যার মধ্যে তিনটি গাইডের। তিনি বলেন, “সামনের স্নোমোবাইলটি বাঁক নেয়ার সময় পথ থেকে সরে গিয়ে পাশের ঢালু অংশে উঠে যায়। এর ফলে গাড়িটি উল্টে গিয়ে যাত্রী চাপা পড়ে।”

ওয়াদা আরও জানিয়েছেন, সব স্নোমোবাইল এবং স্নোশু ট্যুর অজানা সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে। অপারেশন ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহতের পরিবারের সঙ্গে কনসুলার সহায়তা প্রদান করছে।

এ বছরের মধ্যে জাপানে অস্ট্রেলীয় পর্যটকের মৃত্যু আরও কয়েকটি ঘটনায় ঘটেছে। গত মাসে হক্কাইডো অঞ্চলে মেলবোর্নের মাইকেল ‘মিকি’ হার্স্ট (২৭) স্কি করার সময় গ্রুপ থেকে আলাদা হয়ে হঠাৎ পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

সেইসপ্তাহে নাগানো প্রদেশের ওতারি এলাকায় তসুগাইক মাউন্টেন রিসোর্টে ২২ বছর বয়সী অস্ট্রেলীয় নারী ব্রুক ডে স্কি লিফটে আটকা পড়ে মারা যান।

জানুয়ারিতে হক্কাইডোর কুচান শহরের নিসেকো স্কি রিসোর্টে অস্ট্রেলীয়-ইন্দোনেশীয় কিশোর রাইলান হেনরি প্রিবাদি স্কি করার সময় কোর্সের সীমানার সঙ্গে ধাক্কা লেগে শ্বাসরোধে মারা যান।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au