শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…
মেলবোর্ন, ৪ মার্চ- ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে আগ্রহী নয় এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র এক উপদেষ্টা।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেন, “আমাদের আমেরিকানদের ওপর কোনো আস্থা নেই এবং তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই। আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারব।”
তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রের ওপর অবিশ্বাসের কথা বলে আসছে। সাম্প্রতিক সংঘাতের পর তেহরানের অবস্থান আরও কঠোর হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
মোখবারের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, তেহরান আপাতত কূটনৈতিক পথের বদলে শক্ত অবস্থান বজায় রাখতে চায়। যদিও আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করতে সংলাপের আহ্বান জানিয়ে আসছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au