খেলা

ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, নেই সাকিব আল হাসান

  • 2:09 pm - March 11, 2025
  • পঠিত হয়েছে:২৪৬ বার

২০২৫ এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। সেই চুক্তিতে এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসাবে রয়েছেন পেসার তাসকিন আহমেদ।

প্রতিমাস বিসিবি থেকে বেতন হিসাবে তিনি পাবেন ১০ লাখ টাকা। এছাড়াও এ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম। ম্যাচ ফি বাদ দিয়ে তারা প্রতি মাসে বোড থেকে স্যালারি বাবদ তুলবেন ৮ লাখ টাকা।

বি ক্যাটাগরিতে ৬ লাখ টাকা করে বেতন পাবেন, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সি ক্যাটাগরিতে তালিকায় রয়েছেন ৮ ক্রিকেটার। তাদের বেতন ৪ লাখ টাকা। সেই তালিকায় রয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকির আলী অনিক, তানজিম সাকিব, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী। সব শেষ ডি ক্যাটাগরিতে রয়েছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। তারা পাবেন ২ লাখ টাকা। আর ১৭ বছর পর কেন্দ্রীয় থেকে বাদ পরলেন সাকিব আল হাসান।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম টেস্ট সিলেটে ২০ এপ্রিল। আর দ্বিতীয় এবং শেষ টেস্ট ২৮ তারিখে সাগরিকায়।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au