বিশ্ব

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলা: উদ্ধার অভিযান চলছে

  • 12:32 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজের সংকট, উদ্ধার অভিযান চলছে ,ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ মার্চ- শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, আজ ভোরে ইরানি নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস ডেনা’ থেকে বিপদ সংকেত পাওয়ার পর অভিযান চালিয়ে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ বলেন, ঘটনাস্থল শ্রীলঙ্কার জলসীমার বাইরে হলেও তা তাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে পড়ায় আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী তারা সাড়া দিয়েছেন।

তিনি জানান, উদ্ধারকারীরা সমুদ্রে ভাসমান কয়েকজনকে দেখতে পান এবং তাদের তুলে নেন। পরে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, তারা ইরানি জাহাজটির আরোহী।

জাহাজের নথিপত্র অনুযায়ী এতে মোট ১৮০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। মুখপাত্র বলেন, উদ্ধার অভিযান শুরু করার সময় জাহাজটি চোখে পড়েনি, কিন্তু পানিতে তেলের দাগ এবং ভাসমান লাইফ র্যাফট দেখা গেছে।

বুধিকা সম্পথ বিবিসিকে জানান, সাবমেরিন হামলার কারণে জাহাজটি ডুবে গেছে—এমন খবর তিনি নাকচ করেছেন। ডুবে যাওয়ার প্রকৃত কারণ এখনো অজানা।

এর আগে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল সম্পথ থুইয়াকোন্থা বিবিসি সিনহালাকে বলেন, প্রায় ১৪০ জন নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার সামরিক বাহিনী জাহাজটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au