বিশ্ব

মধ্যপ্রাচ্যে সংঘাত কমানোর আহ্বান অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীর

  • 4:16 pm - March 05, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায় , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তবে তারা বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে, সেই লক্ষ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।

ক্যানবেরায় সফররত কানাডীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অ্যান্থনি আলবানিজ বলেন, বিশ্ব এখন উত্তেজনা প্রশমনের প্রত্যাশা করছে। তিনি উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ সরাসরি সংঘাতে জড়িত নয়, তারাও হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন এলাকাতেও হামলার ঘটনা ঘটছে বলে তিনি জানান। তার ভাষায়, উত্তেজনা কমাতে হবে, তবে একই সঙ্গে ঘোষিত লক্ষ্যও অর্জিত হতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও উত্তেজনা কমানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমানে সংঘাত ক্রমেই বিস্তৃত হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হতে হলে আগে বেসাম

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ নাইন নিউজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ নাইন নিউজ

রিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে হবে। তার মতে, এই শর্তগুলো পূরণ না হলে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব নয়।

উভয় নেতা গত শনিবার শুরু হওয়া ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানের বিষয়ে অবস্থান জানতে চাইলে মার্ক কার্নি বলেন, তিনি অংশগ্রহণের সম্ভাবনাকে একেবারে নাকচ করে দিতে পারেন না। তবে তিনি আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্যের কথা উল্লেখ করেন।

কার্নি বলেন, কানাডা সবসময় নিজেদের নাগরিকদের রক্ষা করবে এবং প্রয়োজন হলে মিত্রদের প্রতিরক্ষায় পাশে দাঁড়াবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au