বাংলাদেশ

নতুন গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

  • 11:30 pm - March 05, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
বাংলাদেশের হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মার্চ- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সাম্প্রতিক নিয়োগ ও অপসারণকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়েছে। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে অপসারণ এবং তার স্থলে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার এ রিট দায়ের করেন। রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক (গভর্নরের পক্ষে) এবং নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর নিয়োগ কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি অপসারণ ও নিয়োগসংক্রান্ত পৃথক গেজেট প্রকাশের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

রিটকারীর পক্ষে আইনজীবী সরোয়ার হোসেন জানিয়েছেন, আগামী সপ্তাহে বিষয়টি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে।

গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের আগস্ট পর্যন্ত বহাল থাকার কথা ছিল।

তবে সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে এবং মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে তার যোগ্যতা, স্বার্থের সংঘাত এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে।

রিটের মাধ্যমে এখন পুরো নিয়োগ প্রক্রিয়ার আইনগত বৈধতা আদালতের পর্যালোচনার আওতায় আসছে। হাইকোর্ট এ বিষয়ে রুল জারি বা স্থগিতাদেশ দিলে কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব নিয়ে চলমান বিতর্ক নতুন মাত্রা পেতে পারে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au