নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…
মেলবোর্ন, ৬ মার্চ- কুয়েতে বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কামাল উদ্দিনের ছেলে জাহেদ হোসেন (৩০) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহকর্মী লুৎফুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে কুয়েতের সালমি এলাকার মরুভূমিতে এক বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে জাহেদ হোসেনের মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বাংলাদেশি গণমাধ্যমে ইরানি মিসাইল বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানানো হলেও, স্থানীয় প্রবাসীদের দাবি অনুযায়ী, ঘটনাটি মূলত ইরাক-কুয়েত যুদ্ধের সময় মরুভূমিতে পোঁতা একটি ল্যান্ডমাইনের বিস্ফোরণ। কুয়েতি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা বা তথ্য প্রকাশ করেনি।
স্বজনদের বরাতে জানা গেছে, জাহেদ হোসেন প্রায় দুই বছর আগে উট চরানোর ভিসায় কুয়েতে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যে ছুটিতে দেশে ফিরতে হতো। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং চার বছর বয়সী একটি সন্তানের পিতা ছিলেন। জাহেদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au