সর্বশেষ

বিবাহবিচ্ছেদের আলোচনার মাঝেই নতুন চমক বিজয়ের

  • 10:15 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার

মেলবোর্ন, ৬ মার্চ- দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় এবং অভিনেত্রী তৃষার সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন দানা বাঁধছিল। তবে সেই গুঞ্জনের আগুনে ঘি পড়ল গত বৃহস্পতিবার রাতে, যখন প্রযোজক কালপাথি এস সুরেশের ছেলের বিয়ের রিসেপশনে দুজনকে একসঙ্গে দেখা গেল।

দীর্ঘ ২৬ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনে বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম সম্প্রতি চেঙ্গলপাট্টু জেলা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এই টানাপোড়েনের মাঝেই চেন্নাইয়ের এক অনুষ্ঠানে বিজয় ও তৃষার এই ঘনিষ্ঠ উপস্থিতি এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

বিয়ের অনুষ্ঠানের সেই ভাইরাল মুহূর্তের পর শুক্রবার তৃষা তার ইনস্টাগ্রামে প্রথম পোস্টটি শেয়ার করেন। সেখানে রিসেপশনের সাজে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি তার সাজসজ্জার পেছনের কারিগরদের ধন্যবাদ জানিয়েছেন। তার পরনের শাড়ি থেকে শুরু করে গয়না ও স্টাইলিং নিয়ে কথা বললেও, বিজয়ের সঙ্গে তার উপস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

তবে ভক্তদের নজর এড়ায়নি যে, সাম্প্রতিক ব্যক্তিগত জীবনের ঝড় সামলেও তৃষা নিজেকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই তুলে ধরেছেন।

উল্লেখ্য, বিজয় ও তৃষা তামিল সিনেমার অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে তাঁদের পর্দার রসায়ন শুরু হয়েছিল, যা পরবর্তীতে ‘থিরুপাচ’, ‘আথি’ এবং ‘কুরুভি’-র মতো জনপ্রিয় সিনেমায় ফুটে ওঠে। দীর্ঘ ১৫ বছর বিরতির পর গত বছর লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’ সিনেমায় তাদের পুনরায় একসঙ্গে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এই সিনেমার কাজের সময় থেকেই তাদের পুরোনো বন্ধুত্ব নতুন মোড় নিয়েছে।

অন্যদিকে, আগামী ২০ এপ্রিল আদালতে বিজয়ের বিরুদ্ধে সংগীতার দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। সঙ্গীতা তার আবেদনে অভিযোগ করেছেন যে, বিজয় এক অভিনেত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত এবং তার ওপর মানসিক নির্যাতন চালানো হয়েছে। এমনকি প্রয়োজন পড়লে তিনি ওই অভিনেত্রীকে এই মামলায় দ্বিতীয় বিবাদী হিসেবে যুক্ত করার ইচ্ছাও প্রকাশ করেছেন। নিজের আবাসন ও স্থায়ী ভরণপোষণের দাবিও জানিয়েছেন সংগীতা।

এখন পর্যন্ত বিজয় এই বিষয়ে কোনো সরাসরি মন্তব্য না করলেও, বিচ্ছেদের খবরের মাঝে তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টের ক্যাপশন ছিল ‘জয় নিশ্চিত’।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au