বাংলাদেশ

খুলনায় জমি দখলে হিন্দু পরিবারের ওপর নির্মম হামলা

  • 4:30 am - March 07, 2026
  • পঠিত হয়েছে:৩১৬ বার
খুলনায় জমি দখলে হিন্দু পরিবারের ওপর নির্মম হামলা। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ৭ মার্চ- খুলনার দৌলতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দিয়েছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও বিচারপ্রাপ্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ৩ মার্চ থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার গোলোকধাম মহল্লার বাসিন্দা সম্রাট বিষ্ণু দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি বলেন, তার সঙ্গে একই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও ধনঞ্জয় বিষ্ণুর দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিষয়ে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে একটি সিভিল পিটিশন এবং খুলনার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। ওই জমি নিয়ে আদালতের স্থিতাবস্থা বা নিষেধাজ্ঞার আদেশও বলবৎ আছে বলে তিনি উল্লেখ করেন।

সম্রাট বিষ্ণুর অভিযোগ, গত ৩ মার্চ সকাল প্রায় ১১টার দিকে বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাথরুমের সেফটি ট্যাংক এবং সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। তিনি বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের উদ্দেশ্যে হামলা করে আহত করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবারও নির্মাণকাজ শুরু করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে আবার পুলিশ এসে কাজ সাময়িকভাবে বন্ধ করলেও অভিযুক্তরা পুনরায় নির্মাণকাজ শুরু করার চেষ্টা করছে এবং তাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার পায়তারা করছে বলে অভিযোগে উল্লেখ করেছেন সম্রাট বিষ্ণু। তার দাবি, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, জমি সংক্রান্ত জাল দলিল ও রেকর্ড সংশোধনের বিষয়েও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব কারণে অভিযুক্তরা তাকে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর তিনি আইনি ব্যবস্থা গ্রহণ ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সম্রাট বিষ্ণুর বোন সুমা বিষ্ণু একটি পোস্টে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ন্যায়বিচারের আশায় অভিযোগ করলেও এখনও তারা আতঙ্কের মধ্যে আছেন। তার দাবি, অভিযোগ করার পর থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, জমি সংক্রান্ত বিরোধ নতুন কিছু নয়, তবে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। তারা বলছেন, এ ধরনের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হলে এলাকায় উত্তেজনা কমবে এবং মানুষও স্বস্তি পাবে।

এ বিষয়ে দৌলতপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au