বাংলাদেশ

বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিয়ে শাহবাগে উত্তেজনা, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

  • 5:08 am - March 08, 2026
  • পঠিত হয়েছে:৩১১ বার
বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিয়ে শাহবাগে উত্তেজনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মার্চ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে শাহবাগ থানার সামনে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তিকে ‘ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে মারধর করা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর চানখারপুল মোড়ে ৭ মার্চের ভাষণ বাজানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসিফ আহমেদকে আটক করে পুলিশ। তিনি ঢাবির ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পুলিশ তাকে আটকের পাশাপাশি তার ব্যবহৃত দুটি সাউন্ড বক্সও জব্দ করে।

এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি পদে নির্বাচন করা শেখ তাসনিম আফরোজ ইমি ফেসবুকে পোস্ট দিয়ে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘোষণা দেন। তার আহ্বানে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী সেখানে জড়ো হন এবং মাইকে ভাষণ বাজাতে শুরু করেন।

একপর্যায়ে শাহবাগ থানার দিক থেকে কিছু লোক এসে ভাষণ বন্ধ করার আহ্বান জানালে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে আরেকটি দল এসে ভাষণ বাজাতে বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভাষণ বন্ধের দাবি জানানো ব্যক্তিরা নিজেদের ‘সাধারণ জনতা’ বলে পরিচয় দেন।

পরবর্তীতে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ভাষণ বাজানোর বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য দেন। ঘটনাস্থলে ডাকসুর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন এবং তারাও ভাষণ বাজানোর বিরোধিতা করেন।

এর মধ্যে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ কর্মী’ বলে অভিযোগ তুলে মারধর করেন জাতীয় ছাত্রশক্তির ও ডাকসুর কিছু নেতাকর্মী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

ঘটনার সময় শাহবাগ থানার সামনে উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au