বাংলাদেশ

পাবনায় পুকুর সংস্কারের সময় উদ্ধার হলো প্রাচীন বিষ্ণু মূর্তি

  • 5:24 pm - March 08, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
পাবনায় পুকুর সংস্কারের সময় উদ্ধার হলো প্রাচীন বিষ্ণু মূর্তি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ মার্চ- পাবনার চাটমোহর উপজেলায় একটি পুকুর সংস্কারের কাজ চলাকালে মাটির নিচ থেকে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের একটি মাঠের পুকুর খননের সময় শ্রমিকরা মূর্তিটির সন্ধান পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি প্রকল্পের আওতায় বাঘলবাড়ি গ্রামের ওই পুকুরটির সংস্কার কাজ চলছিল। ভেকু দিয়ে পুকুরের মাটি কাটার সময় শ্রমিকরা মাটির নিচে একটি পাথরের মূর্তির অস্তিত্ব টের পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুকুর খননের দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা ইদ্রীস আলী উপজেলা প্রশাসন ও পুলিশকে জানান।

খবর পেয়ে চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী এবং হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণ করা হয়।

ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির উচ্চতা প্রায় চার ফুট এবং এর ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি। মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। আপাতত এটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান, মূর্তিটি কষ্টিপাথরের কি না এবং এর বয়স বা ঐতিহাসিক গুরুত্ব কতটা, তা প্রত্নতত্ত্ববিদদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের ধারণা, এলাকাটি একসময় প্রাচীন বসতির অংশ হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য জানতে প্রত্নতাত্ত্বিক তদন্তের প্রয়োজন রয়েছে।

এই শাখার আরও খবর

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন…

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটে…

জমি নিয়ে বিরোধ, দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ হিন্দু পরিবার

মেলবোর্ন, ২১ আগষ্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বাড়ির যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মন্টু কর্মকারের পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au