বিশ্ব

সৌদি আরব, কাতার ও কুয়েতে হামলা: তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েত

  • 6:54 pm - March 08, 2026
  • পঠিত হয়েছে:২৮৪ বার
কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে সম্প্রতি হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৮ মার্চ- কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, রবিবারও তারা ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করছে। ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত হওয়াই।

কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও নতুন করে হামলার খবর দিয়েছে। কুয়েতের জাতীয় তেল কোম্পানি নিরাপত্তার কারণে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী একঝাঁক শত্রুপক্ষীয় ড্রোনের বিরুদ্ধে তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। শত্রু দেশগুলো বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হলেও এর অর্থ এ নয় যে ওই দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। পেজেশকিয়ান জানিয়েছেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে এবং কঠোরভাবে জবাব দেবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন, যাতে ইরান তার এক ইঞ্চি জমিও শত্রুকে দখল করতে না দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরি মোতায়েনের দরকার নেই। তিনি ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরি পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, তবে যুক্তরাষ্ট্রের জন্য এখন তা প্রয়োজন নয়। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে খোঁচা দিয়ে লিখেছেন, যুদ্ধের মূল জয়ে পৌঁছানোর পর মিত্রদের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর আগে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের মারবা শহরে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au