বাংলাদেশ

সৌদি আরবে হামলায় এক বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত বাংলাদেশির সংখ্যা তিনে পৌঁছাল

  • 5:15 am - March 09, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। ছবিঃ আল জাজিরা

মেলবোর্ন, ৯ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও পৃথক হামলায় দুই বাংলাদেশি নিহত হন।

সৌদি আরবে হামলায় এক বাংলাদেশি নিহত

সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি আবাসিক কমপাউন্ডে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে নিহত বাংলাদেশির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলার পরই আল-খার্জ এলাকায় হতাহতের এই ঘটনা ঘটে।

এর কয়েকদিন আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটও ড্রোন হামলার শিকার হয়।

আমিরাতে নিহত আরেক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৮ জন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, তিনি দুবাইয়ের কাছাকাছি আজমান এলাকায় পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন। ইরানের হামলার সময় তিনি সেখানে নিহত হন।

সালেহ আহমেদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে হলেও পরে মৌলভীবাজারের বড়লেখার গাজীটেকা এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হলেও কিছু ড্রোন বেসামরিক স্থাপনায় আঘাত হানে। এতে বিভিন্ন দেশের নাগরিক আহত হন।

বাহরাইনে নিহত চট্টগ্রামের প্রবাসী

এর আগে গত ২ মার্চ মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হন। তাঁর নাম আবুল মহসিন ওরফে তারেক (৫২)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামায় আরসি ড্রাইডক নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আবুল মহসিন। স্থানীয় সময় গভীর রাতে ওই প্রতিষ্ঠানের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।

নিহতের শ্যালক রিয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ সময় সোমবার সকাল ছয়টার দিকে পরিবারটি তার মৃত্যুর খবর পায়। মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

২০০৯ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাহরাইনে যান আবুল মহসিন। তিনি এক কন্যাসন্তানের বাবা। তার পরিবার বর্তমানে চট্টগ্রাম নগরে বসবাস করছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী নিহত হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানা গেছে এবং এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এর জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ যেসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, সেসব স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে যুদ্ধের বিস্তার ঘটলে সেখানে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই সংঘাতে তিনজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au