বাংলাদেশ

চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ: রাষ্ট্রদূত

  • 8:46 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ: রাষ্ট্রদূত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- ইরান–ইসরাইল সংঘাতকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ–চীন দ্বিপক্ষীয় সহযোগিতা, জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইয়াও ওয়েন বলেন, মধ্যপ্রাচ্যে ইরান–ইসরাইল সংঘাতের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ চীনের কাছে জ্বালানি সহায়তার অনুরোধ জানিয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নেও চীন আগ্রহী। তিস্তা প্রকল্প বাস্তবায়ন চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি এবং নদী ব্যবস্থাপনা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদী। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au