বাংলাদেশ

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘর্ষের দশম দিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প: ফক্স নিউজ

বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা, তেল সরবরাহ বিঘ্নিত

  • 10:14 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়। ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড জানিয়েছেন, মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প কিলমিডকে বলেছেন, “আমি সন্তুষ্ট নই।” এ বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য জানাননি কিলমিড, এবং ট্রাম্প এখনও প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ছবিঃ সংগৃহীত

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘর্ষ আজ সোমবার দশম দিনে প্রবেশ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত শাসকদের অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের নিশানা করেছে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুলকাসেম বাবাইয়ান নিহত হয়েছেন। তিনি সম্প্রতি এই পদে নিযুক্ত হয়েছিলেন। শনিবারের হামলায় তিনি নিহত হন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে, তা তিনি ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। রোববার দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যেতে পারে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার মনে হয় না, সেটি প্রয়োজন হবে।”

একই দিনে বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগার থেকে ঘন ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির এই শোধনাগার দেশটির জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির তেল শোধনাগার থেকে ধোঁয়া বের হচ্ছে। ৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স

প্রথমে বলা হয়েছিল, ইরানি ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং লোকজন আহত হয়েছে। পরে শোধনাগার থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার পর কোম্পানিটি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না।

অন্যদিকে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সূত্রঃ রয়টার্স, আল-জাজিরা

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au