প্রবাস দর্পন

ইরানের পক্ষে পোস্টের অভিযোগে বাহরাইনে বাংলাদেশিসহ ছয় প্রবাসী গ্রেপ্তার

  • 2:42 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:৩১৯ বার
গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি ও স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে তাদের আটক করে। মন্ত্রণালয়ের দাবি, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ও পোস্ট ছড়িয়ে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করে সমর্থন জানিয়েছিল।

এ ছাড়া তারা বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য ধারণ করে সেগুলো অনলাইনে প্রচার করছিল বলেও অভিযোগ করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।

তদন্তের মাধ্যমে এশীয় ছয়জন নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার পরবর্তী প্রক্রিয়ার জন্য তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে বাহরাইন কর্তৃপক্ষ নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে যুদ্ধ ও নিরাপত্তা সংক্রান্ত ভিডিও, ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au