খেলা

ব্রাজিলে ফুটবল ফাইনালে ইতিহাস: এক ম্যাচে ২৩ লাল কার্ড

  • 9:21 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:২৩৮ বার
ব্রাজিলে ফুটবল ফাইনালে ইতিহাস: এক ম্যাচে ২৩ লাল কার্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ মার্চ- ব্রাজিলে অনুষ্ঠিত মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরোর ম্যাচ এক রেকর্ডে পরিণত হয়েছে। শেষ মুহূর্তে মাত্র ৩০ সেকেন্ড বাকি থাকতে ক্রুজেইরোর স্ট্রাইকার ক্রিস্টিয়ান ও অ্যাতলেতিকোর গোলরক্ষক এভারসনের মধ্যে সংঘর্ষ হয়। এভারসন ক্ষিপ্ত হয়ে ক্রিস্টিয়ানকে টেনে মাটিতে ফেলে এবং তাঁর বুকের ওপর চড়ে বসে ক্ষোভ ঝাড়তে থাকেন।

রেফারি পরিস্থিতি শান্ত করতে ছুটে আসলেও ক্রুজেইরোর অন্য একজন খেলোয়াড় পেছন থেকে এভারসনকে ধাক্কা দেন। এ ঘটনার পরই দুই দলের খেলোয়াড় একে অপরকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। ডাগআউট থেকে বেঞ্চের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও মাঠে প্রবেশ করে মারামারিতে জড়িয়ে পড়েন। নিরাপত্তাকর্মী ও সামরিক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ম্যাচ প্রায় দশ মিনিটের জন্য বন্ধ রাখা হয়।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান মিডিয়ার প্রতিবেদনে জানানো হয়, এই সংঘর্ষের পর রেফারি মোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন। অ্যাতলেতিকোর ১১ জন খেলোয়াড় ও ক্রুজেইরোর ১২ জন খেলোয়াড় লাল কার্ড পান। এতে ১৯৫৪ সালের ২২ লাল কার্ডের ৭২ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে যায়।

এই ম্যাচ ফুটবল ইতিহাসে এখন একটি নতুন রেকর্ড হয়ে থাকবে, যা লাতিন আমেরিকার মাঠে ফুটবলের উত্তেজনা ও নাটকীয়তার সীমা একেবারে নতুন পর্যায়ে নিয়ে গেছে।

এই শাখার আরও খবর

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au