বাংলাদেশ

আ. লীগের সাবেক এমপি মহিউদ্দিন আর নেই

  • 3:38 am - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
মুন্সীগঞ্জ–১ আসনের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের মৃত্যু , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ-  মুন্সীগঞ্জ–১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মহিউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় মুন্সীগঞ্জ জেলায় অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন মহিউদ্দিন আহমেদ। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার নির্বাচিত হন। পরে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও তিনবার দায়িত্ব পালন করেন।

এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তবে ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার তাকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au