‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…
মেলবোর্ন, ১১ মার্চ- রাজধানীর টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

ছবিঃ সংগৃহীত
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুজন ব্যক্তি এবং দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারের ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেন। বহিষ্কার প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও নীতিমালার সাপেক্ষে কার্যকর করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au