বাংলাদেশ

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

  • 4:03 am - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- পরিবারের নারী প্রধানদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করতে সরকার নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করেছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মোবাইল আর্থিক সেবা নগদ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে কড়াইল বস্তি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।

পরীক্ষামূলক পর্যায়ে ১৩ জেলার ছয় হাজার ৪৫১টি পরিবার নগদ এর মাধ্যমে এক কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৫ টাকা পেয়েছেন। কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্বোধন করার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে মাঝপথে অর্থ লোপাটের সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই সুবিধা পাবেন।

নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, “সরকার ক্ষমতা গ্রহনের মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে সাধারণ জনগণের কাছে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এমন একটি প্রকল্পের অংশীদার হওয়ায় নগদ পরিবার সরকারপ্রধানের প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছে।”

সরকারের এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ১৩ জেলার সিটি করপোরেশন, পৌরসভা এবং ১৫টি ইউনিয়নের ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ নগদ এর মাধ্যমে বিতরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ৫১ হাজার ৮০৫টি পরিবারকে লক্ষ্য করে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হয়েছে। একই সঙ্গে একাধিক সরকারি ভাতা গ্রহণ রোধ করা হয়েছে, সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীদের বাদ দেওয়া হয়েছে। কেবল নারী প্রধান পরিবারকে অগ্রাধিকার দিয়ে সমাজের প্রান্তিক নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগকে নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au