বিশ্ব

ইসরায়েলি হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়র ও কাউন্সিল সদস্য নিহত

  • 1:51 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জোউয়ায় ইসরায়েলি হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ এবং সিটি কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী জোউয়া শহরে একাধিকবার বিমান হামলা চালায়। এসব হামলায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত হওয়ার আগে মেয়র ফাউজি ফাওয়াজ এবং কাউন্সিল সদস্য আব্বাস বালবেকি শহরের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তা করতে তারা হামলার মধ্যেও শহরে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লেবাননের একটি সংবাদপত্র তাদের স্থানীয় প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে এই হামলা চালানো হয়।

সাম্প্রতিক সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনা বেড়েছে, যা ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au