বিশ্ব

ইরান যুদ্ধে আহত প্রায় ১৪০ মার্কিন সেনা: পেন্টাগন

  • 2:16 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪০ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। একই সঙ্গে এখন পর্যন্ত এই সংঘাতে সাতজন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে টানা হামলার সময় মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১৪০ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগের আঘাত তুলনামূলকভাবে সামান্য।

তিনি জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর টানা ১০ দিনের হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০৮ জন সেনা ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন।

শন পার্নেল আরও বলেন, আটজন সেনার অবস্থা গুরুতর এবং তারা সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পাচ্ছেন। এর আগে একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে নতুন করে তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মঙ্গলবারই হতে পারে হামলার সবচেয়ে বড় দিন।

ভার্জিনিয়ার আর্লিংটনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ওই দিন সবচেয়ে বেশি যুদ্ধবিমান ও বোমারু বিমান মোতায়েন করা হবে এবং হামলার মাত্রাও বাড়ানো হবে। তার ভাষায়, অভিযানে এখন এমন একটি পর্যায় এসেছে যেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোকে নির্ভুলভাবে আঘাত করা হচ্ছে।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, ওই দিনে সবচেয়ে বেশি যুদ্ধবিমান অংশ নেবে এবং সবচেয়ে বেশি হামলা চালানো হবে।

তবে তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা কমে এসেছে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au