বিশ্ব

পুলিশের সাহায্য চেয়েছিলেন অটিজম আক্রান্ত যুবক, সেই পুলিশের গুলিতেই নিহত হলেন

নিহত অ্যালেক্স ল্যামোরি যুক্তরাষ্ট্রের অটিজম কমিউনিটিতে একজন পরিচিত মুখ

  • 4:09 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক মর্মান্তিক ঘটনায় পুলিশি গুলিতে ২৫ বছর বয়সী এক অটিজম আক্রান্ত যুবক নিহত হয়েছেন। অ্যালেক্স ল্যামোরি নামের ওই যুবক মানসিক সংকটের মুহূর্তে নিজেই পুলিশের কাছে সাহায্য চেয়ে ৯১১-এ ফোন করেছিলেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অ্যালেক্স সম্প্রতি মেরিল্যান্ডের কলাম্বিয়াতে ‘প্যাটুসেন্ট কমন্স’ নামক একটি বিশেষ আবাসন প্রকল্পে থাকতে শুরু করেছিলেন, যা মূলত অটিজম ও অন্যান্য প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষের জন্য তৈরি। সেখানে ওঠার মাত্র তিন দিনের মাথায় এই ঘটনা ঘটে।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যালেক্সের একটি ‘সেফটি প্ল্যান’ বা নিরাপত্তা পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী, মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটলে পুলিশের সাহায্য চাওয়ার কথা ছিল তার। তার মা-ও আগে থেকে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে অ্যালেক্স অটিস্টিক এবং নিজের ক্ষতি করার ঝুঁকিতে আছেন।

গত ২৮শে ফেব্রুয়ারি সকালে অ্যালেক্স তার মাকে একটি অনুপ্রেরণামূলক বার্তা পাঠান। যেখানে লেখা ছিল, ‘জীবন খুব ছোট সবার ওপর রেগে থাকার জন্য, তাই আমি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি।’ এর কয়েক ঘণ্টা পরেই তিনি ফোন করে মাকে জানান যে তিনি সংকটে আছেন এবং পরিকল্পনা অনুযায়ী পুলিশের সাহায্য চেয়েছেন।

তবে পুলিশ বলেছে, মধ্যরাতের পর তারা যখন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছায়, শুরুতে তাকে খুঁজে পাওয়া যায়নি। ভবন থেকে বের হওয়ার সময় পার্কিং লটে অ্যালেক্সকে একটি ছুরি হাতে তাদের দিকে এগিয়ে আসতে দেখা যায়। পুলিশ বারবার তাকে ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা শোনেননি বলে দাবি করা হয়েছে। এরপর তিন পুলিশ কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার মৃত্যু হয়।

ঘটনার সাথে জড়িত তিন পুলিশ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে পরবর্তী ২০ দিনের মধ্যে বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করা হতে পারে।

অ্যালেক্স ল্যামোরি অটিজম কমিউনিটিতে একজন পরিচিত মুখ এবং কর্মী ছিলেন। তিনি বিভিন্ন পডকাস্টে কথা বলতেন এবং ‘অটিজম অ্যান্ড গ্রিফ প্রজেক্ট’-এর উপদেষ্টা হিসেবে কাজ করতেন। ১৩ বছর বয়সে তার অটিজম ধরা পড়ে।

তিনি বিশ্বাস করতেন, অটিজম তাকে অনন্য করেছে এবং এর মাধ্যমেই তিনি অনেক প্রিয় মানুষের সাথে পরিচিত হতে পেরেছেন।

অ্যালেক্সের পরিবার তাকে একজন দয়ালু, প্রেমময় এবং প্রাণবন্ত মানুষ হিসেবে বর্ণনা করেছে। তারা ক্ষোভের সাথে জানান, অ্যালেক্স নিজেকে সুস্থ ও স্থিতিশীল রাখার প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং নিয়ম মেনেই তিনি সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অথচ সেই সাহায্য চাইতে গিয়েই তাকে প্রাণ দিতে হলো।

এই শাখার আরও খবর

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au