বিশ্ব

কানাডায় মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

  • 6:05 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
কানাডায় মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- কানাডার টরন্টো শহরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবন লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এটিকে একটি গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে।

টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে কুইন স্ট্রিট ওয়েস্ট ও ইউনিভার্সিটি অ্যাভিনিউ সংলগ্ন মার্কিন কনস্যুলেট ভবনের দিকে গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে গুলির চিহ্নসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি সাদা রঙের গাড়ি থেকে অজ্ঞাত বন্দুকধারীরা কনস্যুলেট ভবন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার সময় ভবনের ভেতরে বা আশপাশে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি একে একটি নিন্দনীয় সহিংস ঘটনা এবং ভীতি প্রদর্শনের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কনস্যুলেট লক্ষ্য করে গুলিবর্ষণ একটি কাপুরুষোচিত কাজ এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় কেউ হতাহত না হওয়ায় স্বস্তি পাওয়া গেলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, কানাডার ফেডারেল পুলিশ বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। এবং অন্যান্য ফেডারেল সংস্থা টরন্টো পুলিশকে তদন্তে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

তিনি আরও বলেন, অপরাধীদের শনাক্ত করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হবে।

প্রধানমন্ত্রী জানান, গত সপ্তাহান্তে সরকারের ‘ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ’ দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে। সেখানে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করতে এবং দেশের দণ্ডবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

এদিকে টরন্টো পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সম্ভাব্য জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা হিসেবে বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই শাখার আরও খবর

মিরাজ শেখ নিখোঁজ: মানবাধিকার প্রতিশ্রুতির প্রথম বড় পরীক্ষায় বিএনপি

মেলবোর্ন, ২১ জুলাই: উপকূলীয় জেলে মিরাজ শেখের কথিত নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০২৪ সালের…

জাপানের ইইজেডে চীনের গোলাবর্ষণ মহড়া, পাশে ছিল রুশ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ২১ জুলাই- রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) এলাকায় চীনের একটি যুদ্ধজাহাজ গোলাবর্ষণ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে জাপানের…

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি

মেলবোর্ন, ২১ জুলাই-  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের…

ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্র সফরে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

মেলবোর্ন, ২১ জুলাই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র…

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে যা উঠে এল

মেলবোর্ন, ২১ জুলাই- রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতিকে…

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

মেলবোর্ন, ২১ জুলাই- চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অ্যাডভোকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au