বাংলাদেশ

সাতক্ষীরায় মন্দিরের তালা কেটে স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা চুরি

  • 6:54 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
সাতক্ষীরায় মন্দিরের তালা কেটে স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা চুরি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- সাতক্ষীরা শহরের একটি মন্দিরে গভীর রাতে তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে শহরের কেন্দ্রীয় মন্দির ‘মায়ের বাড়ি’তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা মন্দির সমিতির নেতারা।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, রাতে দুর্বৃত্তরা মন্দিরের বিভিন্ন কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরে ঢুকে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার খুলে নিয়ে যায়। পাশাপাশি দানবাক্স ভেঙে সেখানে থাকা নগদ অর্থও নিয়ে যায়।

তিনি জানান, চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি চেন এবং দশ আনা ওজনের একটি নথ। এছাড়া প্রায় পাঁচ ভরি রুপাও চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মন্দির কর্তৃপক্ষ।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য দীপাসিন্ধু তরফদার বলেন, এর মাত্র দুই দিন আগে শহরের কাটিয়া এলাকার একটি মন্দিরেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে একাধিক মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং মন্দিরগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানান।

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব ফুটেজ বিশ্লেষণ করলে চোরদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে শহরের ধোপাপুকুর এলাকার বাসিন্দা চন্দন চৌধুরী অভিযোগ করেন, এটি কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের কাজ হতে পারে। তার দাবি, পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়গুলোকে লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au