বাংলাদেশ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

  • 3:53 am - March 12, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দেন অধ্যাপক জামাল উদ্দিন। পরে তিনি পদযাত্রায় অংশ নিলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধুর বাড়িতে গেলে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হন। সে সময় পুলিশ জানায়, ফেসবুকে ‘গণকান্না’ কর্মসূচি ঘোষণা করে সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

এরও আগে গত বছরের ১১ ডিসেম্বর দুপুরে আ ক ম জামাল উদ্দিন, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে যান। তাদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে অনুষদ ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা।

দুপুরের দিকে ভবন থেকে বের হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে কিছু শিক্ষার্থী জামাল উদ্দিনকে ধাওয়া দেন। পরে তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে যান। সিঁড়িতে তাকে আটকানোর চেষ্টা করা হলে সেখানে কিছু সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

সেদিনের ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এ বি জুবায়েরকে বলতে শোনা যায়, শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার আহ্বানের অভিযোগ তুলে তিনি অধ্যাপক জামাল উদ্দিনকে ক্যাম্পাসে ঢুকতে দিতে চান না। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামাল উদ্দ্দিন ও তার সঙ্গীরা দ্রুত একটি প্রাইভেট কারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au