খেলা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা ও পিএসজি

  • 6:28 pm - March 12, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার

লামিন ইয়ামালের দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। আরেক ম্যাচে পেলাল্টি শুটআউটে নির্ধারণ হয়েছে পিএসজি ও লিভারপুলের ভাগ্য। সেখানে শেষ হাসি পিএসজির।

দুই হাত তুলে মোনাজাত করেই বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিলেন লামিনে ইয়ামাল। পবিত্র রমজান মাসে বরাবরের মতো রোজা রেখেই খেলতে নামা, এরপর দারুণ এক অ্যাসিস্ট, মাঝে ইফতার, এরপর নিজেই গোল করে দারুণ এক রেকর্ডও গড়লেন। আর এতো কিছু হলো মাত্র ১৭ মিনিটের মধ্যেই। পবিত্র রমজান মাসে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লামিন ইয়ামালের খেলা সকলকে মুগ্ধ করল আরও একবার। আগেই জানা গিয়েছিল, রোজা রেখেই মঙ্গলবার বেনফিকার বিপক্ষে মাঠে নামছেন ইয়ামাল। তবে রোজার মাঝেই বার্সা উইঙ্গার যেভাবে খেলেছেন তাতেই মূলত সবাই দারুণ খুশি। এ ম্যাচে ৩-১ গোল এবং দুই লেগ মিলিয়ে ৪-১ এ এগিয়ে থেকেই শেষ আট নিশ্চিত করেছে বার্সেলোনা। আরেক ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারায় পিএসজি। ম্যাচের ১২ মিনিটে ডেম্বেলের গোলে লিড নেয় ফ্রান্সের জায়ান্টরা।

এর আগে প্রথম লেগের ম্যাচে পিএসজিকে একই ব্যবধানে হারায় লিভারপুল। দুই লেগ মিলে ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়াই টাইব্রেকারে। সেখানে পেনাল্টি শুটআউটে লিভারপুলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা।

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au