বিশ্ব

ভারতের নাগরিকত্ব পেলেন পাঁচ বাংলাদেশি

  • 8:29 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
ভারতের নাগরিকত্ব পেলেন পাঁচ বাংলাদেশি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ- ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করার পর অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা পাঁচজন। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকার দুই পরিবারের পাঁচ সদস্যের নাগরিকত্বের আবেদন অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির মাধ্যমে তাদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের কালেখাঁতলা ১ নম্বর পঞ্চায়েতের দক্ষিণ ফলেয়া এলাকার দুটি পরিবার নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করেছিলেন। আবেদন করার কয়েক মাস পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ইমেইলের মাধ্যমে তাদের জানানো হয় যে নাগরিকত্বের আবেদন মঞ্জুর করা হয়েছে। চলতি মাসের শুরুতেই তারা এ সংক্রান্ত ইমেইল পান বলে জানা গেছে।

নাগরিকত্ব পাওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন সরস্বতী মল্লিক এবং তার দুই ছেলে দুলাল মল্লিক ও অরবিন্দ মল্লিক। তাদের বাড়ি ছিল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার একটি এলাকায়। পরিবারটির দাবি, বাংলাদেশে ধর্মীয় কারণে নানা ধরনের চাপ ও অনিশ্চয়তার মধ্যে পড়ায় তারা সেখানে নিরাপদ বোধ করছিলেন না। সেই পরিস্থিতিতে ২০২৫ সালের অক্টোবর মাসে তারা বাংলাদেশ ছেড়ে ভারতে এসে পূর্বস্থলীতে বসবাস শুরু করেন।

ভারতে এসে বসবাস শুরু করার পর তারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করেন। আবেদন করার প্রায় চার মাস পর দিল্লি থেকে পাঠানো ইমেইলের মাধ্যমে তাদের জানানো হয় যে ভারতীয় নাগরিকত্বের আবেদন অনুমোদন করা হয়েছে। নাগরিকত্ব পাওয়ার খবরে তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।

অন্যদিকে একই এলাকার আরেকটি পরিবারও নাগরিকত্ব পেয়েছে। ওই পরিবারের সদস্য কৃষ্ণকান্ত হালদার ও তার ছেলে কৃত্তিবাস হালদারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে নাগরিকত্ব অনুমোদনের চিঠি পেয়েছেন বলে জানা গেছে। জানা যায়, তারা ২০০৫ সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং এরপর পূর্বস্থলীতে বসবাস শুরু করেন। ইতোমধ্যে তারা ভারতে বসবাসের বিভিন্ন পরিচয়পত্রও সংগ্রহ করেছিলেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন। আবেদন করার কয়েক মাস পর চলতি মাসের ৪ মার্চ তাদের নাগরিকত্ব অনুমোদনের চিঠি আসে। খুব শিগগিরই তারা আনুষ্ঠানিক নাগরিকত্ব সনদ হাতে পাবেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় এক রাজনৈতিক নেতা বেচারাম দাস জানান, ওই এলাকায় আরও অনেক পরিবার নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করেছেন। তার দাবি, পূর্বস্থলী অঞ্চলে প্রায় দেড় হাজার পরিবারকে নাগরিকত্বের জন্য আবেদন করতে সহায়তা করা হয়েছে। তাদের অনেকেই অল্প সময়ের মধ্যেই নাগরিকত্বের সনদ পেয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এই আইনের আওতায় আবেদন করা অনেকেই ধীরে ধীরে নাগরিকত্ব পাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au