বিশ্ব

রাশিয়ার তেল নিয়ে মার্কিন সিদ্ধান্ত ‘ভুল’: জার্মান চ্যান্সেলর

  • 1:35 am - March 14, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মার্চ- রাশিয়ার তেল ব্যবহারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির জন্য সঠিক বার্তা দেয় না।

শুক্রবার নরওয়ে সফরের সময় দেওয়া এক বক্তব্যে ফ্রিডরিখ মের্জ বলেন, “আমরা মনে করি এই মুহূর্তে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা একটি ভুল পদক্ষেপ।”

তিনি আরও বলেন, বর্তমানে বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ে সমস্যা থাকলেও সরবরাহের ক্ষেত্রে বড় কোনো সংকট নেই। তাই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত কেন নেওয়া হলো, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের ব্যাখ্যা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ফ্রিডরিখ মের্জ বলেন, “আমি জানতে চাই, এই সিদ্ধান্ত নেওয়ার সময় মার্কিন সরকার আর কোন বিষয়গুলো বিবেচনায় নিয়েছে।”

একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা থাকা সত্ত্বেও ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, এই সংঘাতের কারণে ইউক্রেন ইস্যুতে জার্মানি কোনোভাবেই বিভ্রান্ত বা পিছিয়ে যাবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া বৈশ্বিক অর্থনৈতিক চাপ কমানোর লক্ষ্যেই রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম কেনার ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

স্কট বেসেন্ট বলেন, এই সিদ্ধান্তের আওতায় ৩০ দিনের জন্য সীমিত ছাড় দেওয়া হয়েছে। তার দাবি, এই অস্থায়ী ছাড় রাশিয়ার সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা এনে দেবে না।

তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাজ্য। দেশটির জ্বালানিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বলেছেন, যুক্তরাজ্য কোনো অবস্থাতেই রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে না।

মাইকেল শ্যাঙ্কস সতর্ক করে বলেন, এমন সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে আরও অর্থ বিনিয়োগের সুযোগ করে দিতে পারে।

অন্যদিকে ক্রেমলিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জ্বালানি বাজার স্থিতিশীল করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছে। রাশিয়ার মতে, এই সিদ্ধান্তের মধ্যে উভয় দেশের অর্থনৈতিক স্বার্থ জড়িত রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে যায়, যা বিশ্ব অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au