বিশ্ব

লেবাননের জনগণের প্রতি সংহতি জানাতে বৈরুত সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

  • 2:42 am - March 14, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৪ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে দেশটির রাজধানী বৈরুত সফর করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর করছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও গুতেরেস বলেন, লেবাননের জনগণের প্রতি সংহতি জানাতেই তিনি বৈরুত সফরে এসেছেন। তিনি লিখেছেন, “আমি লেবাননের জনগণের পাশে থাকার বার্তা দিতে এখানে এসেছি। এই যুদ্ধ তারা চায়নি, বরং তাদের এতে জড়িয়ে পড়তে হয়েছে।”

তিনি আরও বলেন, জাতিসংঘ লেবানন এবং পুরো অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এরই মধ্যে লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার ঘটনায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত ২ মার্চ থেকে দেশটির বিভিন্ন স্থানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এসব হামলায় লেবাননে অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন।

হামলার পাশাপাশি শুক্রবার লেবাননের আকাশ থেকে লিফলেট ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব লিফলেটে লেবাননের জনগণের উদ্দেশে বিভিন্ন বার্তা দেওয়া হয়। একটি লিফলেটে লেখা ছিল, “হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল হিসেবে কাজ করছে।”

আরেকটি লিফলেটে বলা হয়, “লেবাননের সিদ্ধান্ত তোমাদের নিজেদের—অন্য কারো নয়।” লিফলেটগুলোর সঙ্গে একটি কিউআর কোডও যুক্ত ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ওই কিউআর কোডের মাধ্যমে ‘ইউনিট-৫০৪’ নামের একটি সামরিক গোয়েন্দা ইউনিটের তথ্য দেওয়া হয়েছে। তাদের দাবি, এই ইউনিট লেবানন এবং দেশটির জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে।

তবে আকাশ থেকে লিফলেট ছড়ানোর এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

বিশ্লেষকদের মতে, লেবাননকে ঘিরে চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের এই সফর কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au