অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর ২০ মার্চ

  • 9:06 pm - March 14, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
সৌদি আরবে ঈদ শুক্রবার। প্রতীকী ছবি

মেলবোর্ন, ১৪ মার্চ- আগামী ২০ মার্চ অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য এ বছর ঈদুল ফিতরের দিন নির্ধারণ করেছে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল। স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানী, পাশাপাশি বৈশ্বিক মানমন্দিরের হিসাব-নিকাশ বিশ্লেষণের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফতোয়া কাউন্সিল জানিয়েছে, রমজান মাসের শেষ দিন আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। তাই ২০ মার্চ শুক্রবার ১৪৪৭ হিজরি সালের শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদ উদযাপন হবে। দেশটির জাতীয় ইমাম পরিষদ ও ফতোয়া কাউন্সিল এক যৌথ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।

কাউন্সিল জানিয়েছে, নতুন চাঁদের জন্ম এবং সূর্যাস্তসহ অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে চাঁদের দৃশ্যমানতা সংক্রান্ত সব গাণিতিক হিসাব বিশ্লেষণ করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্বজুড়ে প্রখ্যাত আলেমদের অনুমোদিত পদ্ধতি অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা স্বীকার করেছেন, চাঁদ দেখা নিয়ে কিছু ইমাম বা আলেমের ভিন্ন মত থাকতে পারে। এই পার্থক্যগুলোকে সম্মান জানিয়ে মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার এবং নিজেদের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইবরাহিম আবু মোহাম্মদ ও জাতীয় ইমাম পরিষদের সদস্যরা দেশটির মুসলিমদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তারা মুসলিমদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন—ঈদ উদযাপনের পাশাপাশি গাজার ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য দোয়া করা, সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্যার্থে অনুদান দেওয়া এবং প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মেলামেশার মাধ্যমে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া।

কাউন্সিল আশা প্রকাশ করেছে, জ্যোতির্বিজ্ঞানের বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী শাওয়াল মাসের সূচনার এই নিখুঁত হিসাব মুসলিমদের মধ্যে মতভেদের সীমা কমিয়ে একটি সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ঈদ উদযাপনের পরিবেশ তৈরি করবে। এই পদক্ষেপ মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংহতি এবং শান্তিপূর্ণ সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে।

এই শাখার আরও খবর

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

মেলবোর্ন, ২৪ জুন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের মাত্র এক দিন পর বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।…

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মেলবোর্ন, ২৪ জুন– মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের…

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-মন্দিরে ভাঙচুর

মেলবোর্ন, ২৪ জুন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার হামলায় বাড়ি, দোকান ও একটি…

মোংলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারী-পুরুষসহ ৭ জন আহত

মেলবোর্ন, ২৪ জুন- মোংলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সংখ্যালঘু এক পরিবারের সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার, বাধা কোথায়

মেলবোর্ন, ২৪ জুন- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও তা দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au