বিশ্ব

লেবাননের দক্ষিণে স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের, সংঘাতে নিহত অন্তত ৮৫০

  • 7:40 pm - March 16, 2026
  • পঠিত হয়েছে:১১৫ বার
লেবাননের দক্ষিণে স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মার্চ- লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আলজাজিরার সরাসরি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেড তাদের ঘোষিত ‘ফরোয়ার্ড ডিফেন্স জোন’ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ লেবাননে এই স্থল অভিযান শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের ৯১তম ব্রিগেড দক্ষিণ লেবাননের ভেতরে অভিযান পরিচালনা করছে। এই অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা, সম্ভাব্য নিরাপত্তা হুমকি দূর করা এবং লেবানন সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

অভিযানের ঘোষণার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলার মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী, ১০৭ জন শিশু এবং ৩২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ২ হাজার ১০৫ জন। সংঘাতের কারণে ব্যাপকভাবে মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৮০ লাখ মানুষ নিজেদের বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে লেবাননের পাশাপাশি ইরানকে কেন্দ্র করেও ইসরায়েলের সামরিক বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইরানের ভেতরে এখনো হাজার হাজার সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু রয়েছে এবং সেগুলোর ওপর নজর রাখা হচ্ছে।

রোববার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানে এখনো বিপুলসংখ্যক লক্ষ্যবস্তু রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা হচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত তিন সপ্তাহের জন্য সামরিক পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। এই সময়কাল ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত বিস্তৃত থাকবে। শুধু এই সময়ের জন্যই নয়, এর পরবর্তী সময়ের জন্যও আরও বিস্তৃত ও গভীর সামরিক পরিকল্পনা হাতে রয়েছে বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মতে, লেবাননের দক্ষিণে স্থল অভিযান শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হতে পারে। একই সঙ্গে ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক অবস্থান অঞ্চলটিতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au