অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ: অস্ট্রেলিয়ানদের দ্রুত দেশত্যাগের সতর্কতা!

  • 9:41 pm - March 17, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ছবি: সংগৃহীত CC

মেলবোর্ন, ১৭ মার্চ: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সাময়িকভাবে তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (GCAA)।

মঙ্গলবার সংস্থাটি নিশ্চিত করে যে, যাত্রী বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই “সতর্কতামূলক ব্যবস্থা” গ্রহণ করা হয়েছে। এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের ফ্লাইট স্থগিত ঘোষণা করে। ইউএইতে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের নিকটাত্মীয়দের জরুরি আপডেট পেতে সরকারের ক্রাইসিস পোর্টালে নিবন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া সরকার ইতোমধ্যে নাগরিকদের ইউএই ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছিল। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় সরকারি ওয়েবসাইট ‘স্মার্টট্রাভেলার’ ভ্রমণকারীদের সতর্ক করে বলেছে—“খুব দেরি হওয়ার আগে দেশ ত্যাগ করুন।” যারা এখনো ইউএইতে অবস্থান করছেন, তাদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে দেশ ছাড়ার আহ্বান জানানো হয়েছে, যদি নিরাপদে বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হয়।

তবে সর্বশেষ আপডেটে বলা হয়েছে, আকাশসীমা খোলা থাকা সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট চলাচল করবে।

নিরাপত্তা ঝুঁকির কারণে বিদেশি নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ছবি: smartraveller-সংগৃহীত

ইউএইতে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের নিকটাত্মীয়দের জরুরি আপডেট পেতে সরকারের ক্রাইসিস পোর্টালে নিবন্ধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটসও দুবাইগামী দুবাই থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে এবং যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে।

দুবাই ইউরোপগামী অস্ট্রেলিয়ানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হওয়ায় অনেক যাত্রী সেখানে আটকা পড়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আঘাত হানার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই “ভ্রমণ না করার” সতর্কতা জারি রয়েছে। সৌদি আরব ওমানে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত মার্চ থেকে এখন পর্যন্ত সংঘাতপূর্ণ অঞ্চল থেকে পাঁচ হাজারের বেশি অস্ট্রেলিয়ান দেশ ছেড়েছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় লাখ ১৫ হাজার অস্ট্রেলিয়ান অবস্থান করছেন, যার মধ্যে প্রায় ২৪ হাজার ইউএইতে রয়েছেন।

এই শাখার আরও খবর

জনতার জবানবন্দি: ইউনূস সরকারের  ১৮ মাসের দুঃশাসনে জাতি যা হারিয়েছিল

মেলবোর্ন, ৬ জুন- ৫ আগস্ট ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত—৫৪৭ দিন। ইউনূস সরকার এই ১৮ মাসের বেশি সময় ধরে দুঃশাসন চালিয়েছিল। “সংস্কার” এর নামে…

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au