বিশ্ব

কলকাতায় গ্রেপ্তার মার্কিন ভাড়াটে যোদ্ধা

ভারতে ড্রোন দিয়ে জঙ্গি প্রশিক্ষণের পরিকল্পনা, অভিযানে ৭ বিদেশি গ্রেপ্তার

  • 5:40 am - March 18, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
ভারতে ড্রোন দিয়ে জঙ্গি প্রশিক্ষণের পরিকল্পনা, অভিযানে ৭ বিদেশি গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মার্চ- কলকাতাসহ ভারতের একাধিক স্থানে অভিযান চালিয়ে এক মার্কিন ভাড়াটে যোদ্ধা ও ছয় ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মিয়ানমারে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ড্রোনভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনার অভিযোগ উঠেছে।

জাতীয় তদন্ত সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত ১৩ মার্চ কলকাতা বিমানবন্দর থেকে মার্কিন নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যানডাইককে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে দিল্লি ও লখনৌ বিমানবন্দর থেকে আরও ছয় ইউক্রেনীয় নাগরিককে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাত বিদেশি নাগরিক অনুমোদনবিহীনভাবে সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য প্রয়োজনীয় বিশেষ অনুমতিপত্র ছাড়া মিজোরামে প্রবেশ করেছিলেন। সেখান থেকে তারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেন। তদন্ত সংস্থার দায়ের করা মামলার নথিতে বলা হয়েছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল।

তদন্তকারীরা মনে করছেন, মিয়ানমারের এসব গোষ্ঠীর সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহী সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। এই প্রেক্ষাপটে গ্রেপ্তার ব্যক্তিরা ইউরোপ থেকে আনা উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করে মিয়ানমারে প্রশিক্ষণ শিবির চালুর পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

গ্রেপ্তার ম্যাথিউ অ্যারন ভ্যানডাইককে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা একজন অভিজ্ঞ ভাড়াটে যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি ‘সন্স অব লিবার্টি ইন্টারন্যাশনাল’ নামে একটি ভাড়াটে যোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা বলে জানা গেছে। অতীতে লিবিয়ার গৃহযুদ্ধ, ইরাকে জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান এবং সাম্প্রতিক সময়ে ইউক্রেনের যুদ্ধে ড্রোন প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর ১৬ মার্চ তাদের দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির করা হলে সন্ত্রাসবিরোধী আইনে ১১ দিনের জন্য জাতীয় তদন্ত সংস্থার হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, উন্নত ড্রোন ও জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ভারতের ভেতরে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না। একই সঙ্গে তাদের আন্তর্জাতিক যোগাযোগ, অর্থায়নের উৎস এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

সূত্রঃ এই সময়

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au