বিশ্ব

হরমুজ সংকটে তুরস্কের সেহান বন্দর দিয়ে তেল রপ্তানি শুরু করল ইরাক

  • 7:57 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:২২৩ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৮ মার্চ- হরমুজ প্রণালিতে বিঘ্নের কারণে তেল রপ্তানিতে বড় ধাক্কার পর বিকল্প পথ খুঁজে পেয়েছে ইরাক। বুধবার দেশটি ঘোষণা দিয়েছে, তুরস্কের সেহান বন্দর ব্যবহার করে সীমিত আকারে তেল রপ্তানি পুনরায় শুরু করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় দুই লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কোম্পানি জানিয়েছে, কিরকুক অঞ্চলের তেল সেহান বন্দরে পাঠাতে সারলো পাম্পিং স্টেশন চালু করা হয়েছে, যা এই পরিমাণ তেল পরিবহনে সক্ষম।

ওপেক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ইরাকের অর্থনীতিতে তেল খাতের গুরুত্ব অত্যন্ত বেশি। দেশটির মোট বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে ইরাক প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল দক্ষিণাঞ্চলের বসরা অঞ্চল থেকে হরমুজ প্রণালি হয়ে রপ্তানি করত। তবে সাম্প্রতিক অস্থিরতায় সেই সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়।

এ অবস্থায় বিকল্প রুট হিসেবে তুরস্কের সেহান বন্দরের পথকে বেছে নেয় বাগদাদ। কিরকুকের তেলক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন করে তা সেহান বন্দরে পৌঁছানো হচ্ছে। এই পাইপলাইনটি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভেতর দিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ইরাক সরকার ও কুর্দি কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছিল।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় সারলো তেল স্টেশন চালু করা হয়। এর মাধ্যমে কুর্দিস্তান অঞ্চলের পাইপলাইন ব্যবহার করে তেল রপ্তানি সম্ভব হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা চলতে থাকলে এই বিকল্প রপ্তানি পথ ইরাকের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বর্তমান সক্ষমতা আগের তুলনায় অনেক কম হওয়ায় দেশটির সামগ্রিক রপ্তানিতে এখনও চাপ রয়ে গেছে।

সুত্রঃএএফপি

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au