বিশ্ব

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে:

বৈরুতে ইসরায়েলের হামলায় নিহত ৬, উপসাগরে ইরানের পাল্টা আঘাত

  • 8:05 pm - March 18, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
মধ্য বৈরুতে ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মার্চ-  মধ্যপ্রাচ্যজুড়ে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাতভর বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলার ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলের টানা বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। একই সময় উপসাগরীয় বিভিন্ন দেশে নতুন করে হামলা চালিয়েছে ইরান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি জনবহুল এলাকায় ইসরায়েলি হামলায় একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে বিবিসির সাংবাদিক ওয়াইর ডেভিস জানান, হামলার লক্ষ্যবস্তু এলাকা হেজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নয়; বরং সেখানে ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলের উপস্থিতিই বেশি।

অন্যদিকে, ইরান আগে থেকেই জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে অন্তত দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভোরের দিকে ইরাকের রাজধানী বাগদাদেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে মার্কিন দূতাবাসের আশপাশ এলাকায় হামলার শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব ও কাতার জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রও পরিস্থিতিতে সরাসরি জড়িয়েছে। মঙ্গলবার ওয়াশিংটন জানায়, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বাঙ্কার ধ্বংসে সক্ষম বিশেষ ধরনের বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি দ্রুত অবনতি হলে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারসহ আন্তর্জাতিক রাজনীতিতেও পড়তে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au