বিশ্ব

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

  • 4:05 am - March 19, 2026
  • পঠিত হয়েছে:৪৮১ বার
সৌদি আরবে ঈদ শুক্রবার। প্রতীকী ছবি

মেলবোর্ন, ১৯ মার্চ- সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ এ খবর জানিয়েছে।

চাঁদ দেখা কমিটির পর্যালোচনায় নতুন চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এর মাধ্যমেই দীর্ঘ এক মাস সিয়াম সাধনার সমাপ্তি ঘটবে। সাধারণত ইসলামি রীতি অনুযায়ী চন্দ্র মাস বা নতুন চাঁদের উপস্থিতির ওপর ভিত্তি করেই মাস পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি আজ বুধবার (১৮ মার্চ) রাত থেকেই শুরু হবে। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি টানা চার দিন কার্যকর থাকবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, ঈদের ছুটির আগে নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যেই এই আগাম ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে জরুরি সেবা খাতগুলোতে কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কর্মীরা যেন উৎসবের ছুটি উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করা সম্ভব হবে।

এর আগে তুরস্ক ও সিঙ্গাপুর পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। গতানুগতিক চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে দেশ দুটি পৃথক দুই দিনে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তুরস্কের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটিতে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হবে। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ভিত্তিতেই শুক্রবার ঈদের দিন ধার্য করা হয়েছে।

অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করেছে যে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২১ মার্চ (শনিবার)। জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দেশ দুটিতে রমজান মাসের ২৮তম দিন অতিবাহিত হচ্ছে। লুনার ভিজিবিলিটি মডেল অনুসরণ করে এই ঈদের তারিখগুলো নির্ধারণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au