শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা
ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…
মেলবোর্ন, ১৯ মার্চ- যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক আজ আজারবাইজান হয়ে ঢাকা-র উদ্দেশে রওনা হতে পারেন। বিষয়টি তদারকির জন্য তুরস্কে এম আমানুল হক, বাংলাদেশের রাষ্ট্রদূত, আজারবাইজানের বাকু পৌঁছেছেন।
রাষ্ট্রদূত এম আমানুল হক জানিয়েছেন, ইরানে বসবাসরত প্রায় ২০০ বাংলাদেশি নাগরিক আজারবাইজান হয়ে দেশে ফেরার ছাড়পত্র পেয়েছেন। ইরান সীমান্ত অতিক্রম করে তারা যদি আজারবাইজানে প্রবেশ করতে সক্ষম হন, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশে ফেরার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, ইরানে মোট প্রায় ২ হাজার বাংলাদেশি রয়েছেন, যাদের অধিকাংশ স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন। এর মধ্যে তেহরান-এ প্রায় ৪০০ জন থাকলেও আপাতত দেশে ফেরার সম্ভাবনা রয়েছে প্রায় ৩০০ জনের।
প্রথম দফার এই প্রায় ২০০ জনের ফেরার পর, যুদ্ধ পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় ধাপে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যসহ আরও প্রায় ১০০ জনের দেশে ফেরার ব্যবস্থা নেওয়া হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au