খেলা

বাংলাদেশের পোস্ট সামলাবেন কে মিতুল, মেহেদী, নাকি সুজন!

  • 5:07 am - March 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার

ভারত ম্যাচ সামনে রেখে হাভিয়ের কাবরেরার আস্থা অর্জনের জন্য তিন গোলকিপারই প্রস্তুতিতে উজাড় করে দিচ্ছেন নিজেদের।

হাভিয়ের কাবরেরার কথার পুনরাবৃত্তি এবার শোনা গেল তিন গোলরক্ষক মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেনের কণ্ঠে। দলের প্রতিটি পজিশনে জায়গা পাওয়ার উপভোগ্য লড়াইয়ের কথা তৃপ্তি নিয়ে বলেছিলেন বাংলাদেশ কোচ। এবার তিন গোলরক্ষকও জানালেন, ভারত ম্যাচে পোস্টে দাঁড়াতে অনুশীলনে তাদের মধ্যে দারুণ লড়াই চলছে। আনিসুর রহমান জিকো অনিয়মিত হয়ে পড়ার পর থেকে কাবরেরার প্রথম পছন্দের গোলরক্ষক মিতুল। জাতীয় দলের হয়ে অভিজ্ঞতা অল্প হলেও আছে শ্রাবণের। এ দুজনের চেয়ে বয়সে বড় হলেও সুজনের এখনও অভিষেক হয়নি জাতীয় দলে। এবারের ঘরোয়া লিগের টেবিলে মোহামেডানের শীর্ষে থাকার পেছনে সুজনের অবদান কম নয়। আর আবাহনীর পোস্টে উজ্জ্বল মিতুল; এখন পর্যন্ত লিগে সবচেয়ে কম গোল হজম ২টি করা দলটি আছে দ্বিতীয় স্থানে।
বয়স মাত্র ১৯ বছর হলেও ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার শ্রাবণ দুই সতীর্থের মতো অনুশীলনে চেষ্টার কমতি রাখছেন না। বললেন, সিনিয়রদের চাপে রাখার কাজ তিনি করে যাবেন, নিজের মতো করে। সেরা একাদশে খেলার জন্য সব খেলোয়াড়ই চেষ্টা করে জান-প্রাণ দিয়ে। তো আমারও শুরু থেকে ইচ্ছা, আগ্রহ…সবারই জাতীয় দলের সেরা একাদশে খেলার ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে। যেহেতু মিতুল ভাই বর্তমানে খেলে যাচ্ছে, পেছন থেকে আমি তাকে পুশ করে যাচ্ছি আমার মতো করে। কোচ যখন মনে করবে, আমাকে সেরা একাদশে খেলতে দিবে বা আমি সেরা একাদশে খেলার মতো কাজ করছি, তখন কোচই খেলাবেন আশা করি। বয়সের দিক থেকে দুই জুনিয়রকে প্রশংসায় ভাসিয়ে সুজনও বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বললেন, চেষ্টার ত্রুটি রাখছেন না তিনি।
সৌদি আরবে আমরা যতদিন আছি, আলহামদুলিল্লাহ ভালো অনুশীলন হচ্ছে। এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিচ্ছি। সবাই জানে, গোলকিপার একজনই খেলে, ওরা (মিতুল ও শ্রাবণ) খুবই ভালো, জুনিয়র হলেও ওদের সাথে লড়াই করতে হচ্ছে। চেষ্টা করব ওদের পেছনে ফেলে যেন আমি খেলতে পারি।”
প্রথম পছন্দের গোলরক্ষক হলেও সতর্ক মিতুল। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচে জায়গা পাওয়া নিশ্চিত ধরে নিচ্ছেন না তিনি।
এখানে যে পরিবেশে আমরা অনুশীলন করছি, সেটা আমাদের জন্য খুবই ভালো। যেহেতু শিলংয়ে খেলা, আমরাও এখানে একই আবহাওয়ায় অনুশীলন করার চেষ্টা করছি। আমি মনে করি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক।”
আমাদের মূল টার্গেট যেহেতু ভারত, আমরা তাদের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করছি। কী করলে আমাদের জন্য ইতিবাচক হবে, তা নিয়ে কাজ করছি। কেবল গোলকিপার পজিশন নয়, দলে প্রতিটি পজিশন নিয়েই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যারা গোলকিপার আছে আমার সাথে, ওরা দুজনেই ভালো। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি ফেইস করছি। আমরা সবাই প্রস্তুত।

এই শাখার আরও খবর

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

হামলায় এক পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস, অবস্থা সংকটাপন্ন

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি দিয়ে চালানো উদ্দেশ্যমূলক হামলায় এক পা হারিয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। অস্ত্রোপচারের পরও…

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

কক্সবাজারে মুখোশধারী ডাকাতের তাণ্ডব, অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে লুটপাট

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের মধ্য দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি সড়কে যানবাহনের গতিরোধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au