বিশ্ব

‘ইরানের বিরুদ্ধে অভিযান বিশ্বকে রক্ষা করছে’-নেতানিয়াহুর দাবি

  • 2:51 pm - March 20, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
‘ইরানের বিরুদ্ধে অভিযান বিশ্বকে রক্ষা করছে’-নেতানিয়াহুর দাবি, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মার্চ- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে।

বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরান-এর সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রাখে না। যদিও এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

নেতানিয়াহু বলেন, “আমরা জিতছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে।” তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করা, যাতে ভবিষ্যতে তা আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ না পায়।

তিনি আরও বলেন, এই অভিযানের একটি উদ্দেশ্য হলো ইরানের জনগণের জন্য এমন পরিবেশ তৈরি করা, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, তাদের দুজনের চিন্তাভাবনা অভিন্ন এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে এনেছে—এমন অভিযোগ ‘ভুয়া’।

নেতানিয়াহু বলেন, “কেউ কি সত্যিই মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ বলে দিতে পারেন, তাঁর কী করা উচিত? এটি কল্পনাও করা যায় না।”

সূত্র: সিএনএন

এই শাখার আরও খবর

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পরিবার ঋণনির্ভর!

ওটিএন বাংলা ডেস্ক: নিত্যদিনের খরচ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না আয়। সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাই ধারদেনার ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের বহু পরিবারকে।…

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au