অস্ট্রেলিয়া

হৃদয়ে ৭১

মেলবোর্নে স্বাধীনতা দিবসের আয়োজন: হৃদয়ে ৭১-এর ডাকে প্রবাসে জেগেছে মুক্তিযুদ্ধের চেতনা

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ২৮ মার্চ মেলবোর্নে আয়োজন “কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়”

  • 4:19 pm - March 21, 2026
  • পঠিত হয়েছে:৪১৬ বার
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সাংস্কৃতিক আয়োজন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ মার্চ: প্রবাসে থেকেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম অম্লান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “হৃদয়ে ৭১ মেলবোর্ন”। সংগঠনটির উদ্যোগে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের এক বিশেষ আয়োজন—“কোটিপ্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়”।

এই আয়োজনের মূল লক্ষ্য শুধু স্বাধীনতার স্মৃতি উদযাপন নয়, বরং নতুন প্রজন্মের কাছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও গৌরবগাঁথা পৌঁছে দেওয়া। প্রবাসের মাটিতেও যে দেশের প্রতি ভালোবাসা ও শেকড়ের টান অটুট থাকে—এই উদ্যোগ তারই এক উজ্জ্বল উদাহরণ।

৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ—প্রবাসে থেকেও যার আবেগ একটুও ম্লান হয়নি। বরং দেশের যেকোনো সংকট, চড়াই-উৎরাই কিংবা জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আরও গভীরভাবে অনুভূত হয় সেই ইতিহাস ও আত্মপরিচয়।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক মো: সাদিক ইফতি বলেন,
“হৃদয়ে ৭১—এটি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের অনুভূতি, আমাদের দায়িত্ব। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম জানুক, বুঝুক এবং গর্ব করুক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে। তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ—এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে আমাদের সাথে যুক্ত হোন।”

মেলবোর্নে বাংলা কমিউনিটি সংগঠকদের অন্যতম পরিচিত মুখ মোরশেদ কামাল OTN বাংলাকে বলেন,
“৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ আর ২ লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। এই ইতিহাস শুধু আমাদের জন্য নয়—আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও। তারা যেন জানে, বুঝে এবং গর্ব করতে পারে।”

অন্যদিকে আয়োজকদের অন্যতম অনন্যা চক্রবর্তী বলেন,
“আবারো আমাদের সময় এসেছে একসাথে হওয়ার—স্বাধীনতার চেতনায়, ভালোবাসায় এবং ঐক্যে।”

আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাস সচেতনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এটি হবে প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলা, যেখানে সবাই একত্রে উদযাপন করবেন স্বাধীনতার গৌরবময় ইতিহাস।

মেলবোর্নের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সকলকে এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানের বিস্তারিত:
সময়: ২৮ মার্চ ২০২৬
স্থান: ড্রিম বিল্ডার্স চার্চ মেলবোর্ন (Dreambuilders Church Melbourne)
৩৭–৪৩ গ্রাহাম কোর্ট, হপার্স ক্রসিং, VIC ৩০২৯

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au