নিরাপদ পানি বঞ্চিত বাংলাদেশের প্রায় ১০ কোটি মানুষ, ঝুঁকিতে শিশুস্বাস্থ্য
মেলবোর্ন, ২২ মার্চ- বাংলাদেশের প্রায় ১০ কোটিরও বেশি মানুষ এখনও নিরাপদ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, যা জনস্বাস্থ্য বিশেষ করে শিশুদের জন্য বড় ধরনের…
মেলবোর্ন, ২২ মার্চ- দেশে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে মানুষ, ঠিক সেই সময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুখবর বয়ে এনেছেন জুডোকারা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় দুইটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
নেপাল জুডো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ’-এর দ্বিতীয় দিনে এই সাফল্য আসে। কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিকেএসপির ছয়জন জুডোকা অংশ নিচ্ছেন।
দ্বিতীয় দিনের লড়াইয়ে চারজন বাংলাদেশি খেলোয়াড় কোর্টে নামেন। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। বালক ক্যাডেট ৬২+ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন উসাচিং মারমা বিজয়। এছাড়া দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রেমি হাসি।
পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অধীনে জাতীয় জুডো সংঘের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশ নিচ্ছেন।
বাংলাদেশ দলের আরও দুইজন খেলোয়াড় আগামীকাল পদকের লড়াইয়ে অংশ নেবেন বলে জানা গেছে। আন্তর্জাতিক এই মঞ্চে ঈদের দিনে দেশের জন্য এমন সাফল্য জুডো অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au