সর্বশেষ

৫০ হলে শাকিবের প্রিন্স নিয়ে গড়বড়, শো বন্ধ, ভাঙচুর করল দর্শকরা

  • 2:39 am - March 22, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
প্রিন্স , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মার্চ- ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা মুক্তির দিনেই বড় ধরনের প্রযুক্তিগত জটিলতায় পড়ে বিপাকে পড়েছে। সার্ভার সমস্যার কারণে দেশের অর্ধেকেরও বেশি প্রেক্ষাগৃহে নির্ধারিত সময়ে সিনেমাটির প্রদর্শনী চালানো সম্ভব হয়নি, ফলে ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

ঈদের দিন দেশে একযোগে মুক্তি পায় পাঁচটি সিনেমা— প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, দম, বনলতা এক্সপ্রেস, রাক্ষস এবং প্রেশার কুকার। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩টি হলে প্রদর্শনের পরিকল্পনা ছিল প্রিন্স সিনেমাটির। তবে সার্ভার জটিলতার কারণে দুপুর পর্যন্ত অধিকাংশ হলে সিনেমাটির কোনো শো চালানো যায়নি।

পরিচালক আবু হায়াত মাহমুদের এই সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। কিন্তু দর্শকদের আগ্রহ সত্ত্বেও প্রযুক্তিগত সমস্যার কারণে শো বন্ধ থাকায় অনেকেই হতাশ হয়ে পড়েন।

হল মালিকদের অভ্যন্তরীণ যোগাযোগ থেকে জানা গেছে, নতুন সার্ভার সিস্টেম চালুর পর থেকেই এই জটিলতা তৈরি হয়েছে। কোথাও সিনেমার ফাইল পৌঁছায়নি, আবার কোথাও পাসওয়ার্ড না থাকায় প্রদর্শন সম্ভব হয়নি। কিছু হলে সিনেমা চালু হলেও শব্দ সমস্যার কারণে মাঝপথে শো বন্ধ করতে হয়েছে।

টেকেরহাটের সোনালী সিনেমা হলের মালিক রাহুল খান জানান, সার্ভারে ফাইল না পৌঁছানোয় তিনি দুপুরের শোর প্রায় ১৫ হাজার টাকার টিকিট ফেরত দিতে বাধ্য হয়েছেন। সকালের শো বন্ধ থাকায় ক্ষুব্ধ দর্শকরা হলের আসবাবপত্র ভাঙচুর করেন বলেও তিনি জানান।

এদিকে দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সও সময়মতো সিনেমাটির ডিসিপি ফাইল পায়নি। প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদের পাঁচটি সিনেমা প্রদর্শনের পরিকল্পনা থাকলেও প্রিন্স-এর ফাইল না পাওয়ায় তারা শো চালাতে পারেননি, যা আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

সিনেমাটির আংশিক সার্ভার ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন অনেক হল মালিক। ক্ষতিপূরণ দাবি জানাতে শিগগিরই একটি কমিটি গঠনের কথাও জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত পরিচালক অনন্য মামুন বা প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন, সমস্যার দ্রুত সমাধানে তারা কাজ করছেন।

ঈদের মতো বড় উৎসবে এমন বিপর্যয় চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহলে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au