বিশ্ব

দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শাসক

মোদির নতুন রেকর্ড, কোথায় থামবেন তিনি?

  • 6:09 pm - March 22, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার

মেলবোর্ন, ২২ মার্চ- এক এ নতুন মাইলফলক, শুধু ভারতের ইতিহাসেই নয়- কোনো গণতান্ত্রিক দেশে টানা এত বছর ক্ষমতায় থাকার দৃষ্টান্ত বিশ্বে খুব কম। রাজনীতিবিদ হিসেবে দেশটিতে নজিরবিহীন রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক হিসেবে নতুন ইতিহাস স্পর্শ করেছেন তিনি। টপকেছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের রেকর্ডও। এতদিন ৮ হাজার ৯৩০ দিন ক্ষমতায় থেকে শীর্ষে ছিলেন চামলিং। এবার ৮ হাজার ৯৩১ দিন পূর্ণ করে সেই রেকর্ড ভেঙেছেন মোদি।

গুজরাতের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ ধরেই এই হিসেব করা হয়েছে। এই সাফল্য শুধু সময়ের নিরিখে নয়, রাজনৈতিক ধারাবাহিকতা এবং জনসমর্থনেরও বড় প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

গুজরাতের ভদনগরের সাধারণ পরিবার থেকে উঠে আসা মোদির রাজনৈতিক পথচলা যথেষ্ট উল্লেখযোগ্য। ছোটবেলায় বাবার সঙ্গে রেলস্টেশনে চা বিক্রি করা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ- আরএসএস এবং পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংগঠনে নিজের জায়গা তৈরি করেন তিনি।

২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং এক দশকেরও বেশি সময় সেই পদে ছিলেন। পরে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখনও পর্যন্ত তিনি গুজরাতের দীর্ঘতম মেয়াদি মুখ্যমন্ত্রী হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। আর তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে।

২০১৪, ২০১৯ এবং ২০২৪- টানা তিনবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও মজবুত করেছেন মোদি। এই ধারাবাহিক জয়ের নিরিখে তিনি জওহরলাল নেহরুর কীর্তির সঙ্গেও সমতা টেনেছেন।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ইন্দিরা গান্ধীকে টপকে দেশের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদি প্রধানমন্ত্রী হন মোদি। টানা ৪,০৭৮ দিন ক্ষমতায় থাকার রেকর্ড গড়েন তিনি, যেখানে ইন্দিরার মেয়াদ ছিল ৪,০৭৭ দিন। তবে দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে এখনও শীর্ষে রয়েছেন জওহরলাল নেহরু।

একই সঙ্গে মোদিই প্রথম অ-কংগ্রেস নেতা, যিনি পরপর দু’বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন। ১৯৭১ সালের পর তিনিই প্রথম বর্তমান প্রধানমন্ত্রী, যিনি টানা নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

সব মিলিয়ে, দীর্ঘ রাজনৈতিক যাত্রা, ধারাবাহিক জনসমর্থন এবং প্রশাসনিক অভিজ্ঞতার জোরে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au